লিংকডিন মার্কেটিং ২০২২
লিংকডিন সবার কাছেই সুপরিচিত একটি নাম। যে কোন কিছুর মার্কেটিং করার জন্য লিংকডিন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। বিশ্বজুড়ে অত্যন্ত দ্রুতগতিতে বেড়ে চলেছে লিংকডইনের জনপ্রিয়তা। তাই সময়ের সাথে তাল মিলিয়ে মার্কেটিং সেক্টরে এগিয়ে থাকতে চাইলে আজই লিংকডইন মার্কেটিং শুরু করুন।
লিংকডিন কী?
লিংকডিন একটা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট। বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে লিংকডিন অন্যতম। তাছাড়া বিশ্বের সর্ববৃহৎ পেশাদারদের কমিউনিটি হচ্ছে এই লিংকডইন।
বিশ্বজুড়ে এটির ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটির অধিক। সারাবিশ্বে অত্যন্ত দ্রুতগতিতে বেড়ে চলেছে লিংকডইনের জনপ্রিয়তা।
অন্যভাবে বলা যায়, লিংকডিন হলো একটি আমেরিকান ব্যবসা- এবং কর্মসংস্থান-ভিত্তিক অনলাইন পরিষেবা যা ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে কাজ করে। 5 মে, 2003-এ চালু হওয়া, প্ল্যাটফর্মটি প্রাথমিকভাবে পেশাদার নেটওয়ার্কিং এবং ক্যারিয়ার বিকাশের জন্য ব্যবহৃত হয় এবং চাকরি প্রার্থীদের তাদের সিভি এবং নিয়োগকর্তাদের চাকরি পোস্ট করার অনুমতি দেয়।
লিংকডিন মার্কেটিং কী?
কোন পণ্য, সেবা বা প্রতিষ্টানের প্রচার-প্রসার করাকে মার্কেটিং বলা হয়।
যখন লিংডিনের মাধ্যমে কোন পণ্য, সেবা বা প্রতিষ্টানের প্রচার-প্রসার করা হয় তখন তাকে বলা হয় লিংকডিন মার্কেটিং।লিংকডিনের মার্কেটিংয়ের মাধ্যমে ওয়েবসাইটের লিংক সহ ব্যবসার প্রোডাক্টগুলো সহজেই মানুষের কাছে প্রচার-প্রসার করা যায়।
মূলত লিংকডিন মার্কেটিং বলতে বুঝায় এমন একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যেটার মাধ্যমে আপনার ব্যবসায়কে লক্ষ লক্ষ সংযোগ স্থাপনের জন্য প্রকাশ করে এর মাধ্যমে আপনি আপনার ব্র্যান্ড প্রমোট করতে পারেন , ব্যক্তি এবং অন্যান্য সংস্থার সাথে সম্পর্ক তৈরি করতে পারেন । চাকরি খুঁজতে পারেন এবং আপনার কোম্পানির জন্য চাকরির নিয়োগ দিতে পারেন ।
কেন লিংকডিন মার্কেটিং করবেন।
আপনি যদি একজন মার্কেটার হয়ে থাকেন বা আপনার কোনো ব্যবসায় বা কোম্পানি থেকে থাকে আপনি সেগুলোর মার্কেটিং করে থাকেন তাহলে লিংকডইন আপনার জন্য বেষ্ট। বিশ্বের প্রায় ২০০টি দেশের ৪১.৬ কোটি কোম্পানি লিংকডিনের সাথে যুক্ত আছে। এ থেকে বুঝায় যায় লিংকডিন মার্কেটিং কতটা গুরুত্বপূর্ণ। লিংকডিন এ আপনার ওয়েবসাইট এবং অন্যান্য ব্যবসার প্রোডাক্ট নিয়ে খুব সহজেই মার্কেটিং করতে পারেন ৷
যে কারণে লিংকডিন এ মার্কেটিং করবেন তা হলো:-
নানা দেশের মানুষ আপনার ব্যবসা বা সাইট সম্পর্কে জানবে ৷এতে আপনার নেটওয়ার্ক বাড়বে ৷
আপনার প্রচারনা দ্রুত হবে ৷
লিংকডইন আপনাকে মার্কেটিং করতে নানা ধরনের টুলস দিবে
তাছাড়া লিংকডইন এ মার্কেটিং এর জন্য নানা সুযোগ সুবিধা পাবেন এই সুযোগ সুবিধা নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার কোম্পানি বা ব্যবসায়ের খুব সুন্দর ভাবে মার্কেটিং হবে।
লিংকডিন বিজনেস পেজ
আপনার প্রতিষ্ঠানের মার্কেটিংয়ের জন্য লিংকডিন বিজনেস পেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। আপনার পেজে আপনার ব্র্যান্ড সম্পর্কে জানার পাশাপাশি প্রাসঙ্গিক কন্টেন্টগুলো যাতে আপনার সম্ভাব্য গ্রাহক দেখতে পায় এই জন্য একটি লিংকডিন পেজ তৈরি করতে হবে। লিংকডিন বিজনেস পেজের মাধ্যমে আপনি মার্কেটিংয়ের জন্য নানাবিধ সূযোগ সুবিধা পাবেন। তাই লিংকডিন মার্কেটিংয়ে এগিয়ে যেতে চাইলে অবশ্যই লিংকডিন বিজনেস পেজ প্রয়োজন।
লিংকডিন Marketing Strategy এর গুরুত্বঃ
লিংকডিন অন্যান্য সামাজিক প্ল্যাটফর্মের তুলনায় আপনার পণ্য এবং পরিষেবাদি বিক্রয় বা বিপণন কম করে থাকে। লিংকডইনে, আপনার ব্যবসায়কে প্রচার ও প্রসার করার জন্য এই প্ল্যাটফর্মের নির্দিষ্ট বিপণন কৌশল অবলম্বন করা গুরুত্বপূর্ণ। নেটওয়ার্কটি সম্পূর্ণ ভিন্ন audience দের সমন্বয়ে গঠিত বলে, লিংকডইন বিপণনে আপনার পছন্দসই ফলাফলগুলি পেতে আলাদা পদ্ধতির প্রয়োজন। বিক্রয় পিচ এবং আক্রমণাত্মক বিজ্ঞাপন লিঙ্কডইনে ভাল কাজ করে না। লিংকডিন মার্কেটিংয়ের জন্য আপনার একটি পরিকল্পনা দরকার যা আপনাকে ভোক্তাদের কাছে পৌঁছাতে এবং আপনার আশানুরূপ ফলাফল সাহায্য করবে।
শেষকথা
লিংকডিন বিশ্বের জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক। লিংকডিন মার্কেটিং স্ট্রাটেজি কাজে লাগিয়ে লিংকডিন এ আপনার পণ্য, ব্যাবসায় বা কোম্পানির মার্কেটিং করতে পারেন।
আশাকরি উপরোক্ত বিষয়গুলো থেকে লিংকডইন ও লিংকডইন মার্কেটিং এবং লিংকডইন মার্কেটিং এর গুরুত্ব উপলব্ধি করতে পেরেছেন।
#linkedinmarketing #linkedinmarketingstrategy #linkedinmarketingcourse #linkedinmarketingjobs #linkedinmarketingtools #linkedinmarketingtips #linkedinmarketingmanager #linkedinকি #লিঙ্কডইনকি #linkedin এর কাজ কি
#লিংকডইন মার্কেটিং২০২২ #লিংকডইন মার্কেটিং টিপস
Comments
Post a Comment