পিন্টারেস্ট মার্কেটিং


 বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে মার্কেটিং সেক্টেরে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। আর এ ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ব্যাপক ভূমিকা রয়েছে।বর্তমানে মার্কেটিংয়ের জন্য জনপ্রিয় সোশ্যাল মিডিয়া গুলোর মধ্যে অন্যতম হলো পিন্টারেস্ট (Pinterest)।


পিন্টারেস্ট কী

পিন্টারেস্ট হলো একটি সোশ্যাল মিডিয়া সাইট যার মাধ্যমে সাধারণত ব্যবহারকারীরা তাদের ব্যবসায়িক পণ্য, সেবা এবং বিভিন্ন ধরনের বিনোদনমূলক ভিজুয়াল সামগ্রী সবার সাথে খুব সহজেই শেয়ার করতে পারেন। 


আপনি যদি  পিন্টারেস্ট ব্যবহার করে আপনার পণ্যের মার্কেটিং করতে চান তাহলে  আপনার নির্বাচিত পণ্য বা সাইট কে একটি সাধারণ থিম সহ বোর্ড অনুযায়ী সংযুক্ত করে পিন করতে হবে। যাতে অন্যান্য ব্যবহারকারীরা তাদের আগ্রহের বিষয়গুলো বোর্ড বা পিন থেকে পেয়ে যায়।

এখানে উল্লেখ্য যে,আমারা সধারণত পোস্ট বলতে যা বুঝি তাকে পিন্টারেস্ট এর ভাষায় পিন বলা হয়। আর ক্যাটাগরি কে পিন্টারেস্ট এর ভাষায় বলা হয় বোর্ড।


পিন্টারেস্ট মার্কেটিং

মার্কেটিং বলতে আমরা সাধারণ যা বুঝি তা হলো, কোন পণ্য, সেবা, ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণা করা।

একইভাবে যখন পিন্টারেস্ট এর মাধ্যমে কোন পণ্য, সেবা, ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণা করা হয় তখন তাকে পিন্টারেস্ট মার্কেটিং (Pinterest Marketing) বলা হয়। 


পিন্টারেস্ট এ কোন পণ্য, সেবা, ব্যক্তি বা প্রতিষ্ঠানের যথাযথ মার্কেটিং করতে ফ্রী এরং পেইড উভয় প্রকার মার্কেটিং কারার সূযোগ রয়েছে। 


কিভাবে পিন্টারেস্ট মার্কেটিং করবেন ?

বর্তমানে মার্কেটিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হল পিন্টারেস্ট।আপনাকে পিন্টারেস্ট মার্কেটিং করতে হলে যে সকল বিষয় মাথায় রাখতে হবে।

  • আপনার পণ্যের সুন্দর সুন্দর ছবি বা ভিডিও পিন করতে হবে।

  • পণ্যের উপর ভিত্তি করে  আলাদা আালাদা বোর্ড(ক্যাটাগরি) তৈরি এবং পিন করতে হবে।

  • অন্যদের সাথে বোর্ড বা পিন শেয়ার করতে হবে এবং আন্যদের পিন সেইভ করতে হবে।

  • ওয়েবসাইট ট্র্যাফিক বাড়াতে আপনি যে পোস্ট পিন করবেন তাতে নিজের সাইটের লিংক দিতে হবে এবং অনলাইনে বিক্রয় বাড়াতে বেশি বেশি পিন করতে হবে।


যত বেশি পিন করবেন  তত বেশি আপনার পণ্যের সম্পর্কে প্রচার হবে। এছাড়া আলাদা আলাদা করে বোর্ড তৈরি করার ফলে পণ্যের বা সাইটের প্রচার ভালো হয়।


পিন্টারেস্ট এ মার্কেটিং করার কার্যকরী উপায়ঃ

  • প্রতিদিন পিন করতে হবে।


  • পিন শিডিউল তৈরি করতে রাখতে হবে যেন রেগুলার পিন করা মিস না হয়।


  •  ওয়েব সাইটে রিচ পিন অ্যাড করার জন্য এপ্লাই করুন।


  •  “Pin it for later” এই বাটন টি যুক্ত করুন।


  • ক্যানভা দিয়ে ইমেজটি সঠিক ভাবে রিসাইজ এবং ডিজাইন করতে হবে।


  • ইমোজিতে এবং ইমোজি পিন করার সময় টেক্সট ব্যাবহার করুন।


  • পিনের ডেসক্রিপশন সঠিক কিওয়ার্ড সংশ্লিষ্ট হতে হবে এবং আকর্ষণীয় নাম দিয়ে বোর্ড তৈরি করতে হবে।


  • ডেসক্রিপশন এ ওয়েব সাইটের প্রয়োজনীয় লিঙ্ক ব্যবহার করুন।





পিন্টারেস্ট মার্কেটিং কেন করব?

বর্তমানে পিন্টারেস্ট অনেক জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া সাইট যেটি বহুল ট্রাফিক সোর্সের মাধ্যম। পিন্টারেস্ট একটি ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন যেযটি ফটো শেয়ারিং ওয়েবসাইট হিসেবে জনপ্রিয়।


পিন্টারেস্ট ব্যবহারকারী সাত কোটিরও বেশি, যাদের মধ্যে বেশিরভাগ ব্লগার, কোম্পানী, ব্র্যান্ড এবং ব্যবসাসমূহ কাজ করছেন। ফটো শেয়ারিং সাইট হলেও বিজনেস এর দিক দিয়ে পিন্টারেস্ট এর মাধ্যমে সকলেই তার ব্যবসাকে বৃদ্ধি করতে এবং বিভিন্ন সাইটের ট্রাফিক নিতে কাজ করে থাকে। যাদের শপিং করতে ভালো লাগে তাদের কাছে পিন্টারেস্ট সবচেয়ে বেশি জনপ্রিয়।


সুতরাং পিন্টারেস্ট এর মাধ্যমে যে কেউ তার পন্যের প্রচার করে ব্যবসার উন্নতি করতে পারে খুব সহজেই।


কেউ যদি অ্যামাজন অ্যাফিলিয়েটও করে থাকে সে পিন্টারেস্ট থেকে প্রচুর ভিজিটর তার সাইটে নিয়ে যেতে পারে। তার জন্য অবশ্যই পিন্টারেস্ট থেকে কিভাবে ভিজিটর নিয়ে হয় সেই ব্যাপার গুলো সম্পর্কে সঠিক ধারনা থাকতে হবে।


পিন্টারেস্ট মার্কেটিংয়ের সুবিধা 

পিন্টারেস্ট মূলত ইমেজ শেয়ারিং সাইট।এখানে বিস্তারিত ক্যাপশন লেখার সুযোগ নাই।এক্ষেত্রে পণ্যের ছবির মাধ্যমে গ্রাহকে তার প্রয়োজনীয় সকল তথ্য জানানো হয়। এতে করে অল্পসময়ের মধ্যেই গ্রাহক পণ্যটির সম্পর্কে ধারণা পেয়ে যায়।


পিন্টারেস্ট এর সকল পিনগুলো কিছু বোর্ডের অধীনে সজানো থাকে।এক্ষেত্রে গ্রাহক যদি নির্দিষ্ট কোন ক্যাটাগরির পণ্য বা সেবা সম্পর্কে জানতে আগ্রহী হয়,তবে নির্দিষ্ট বোর্ডের মাধ্যমে গ্রাহকে তার প্রয়োজনীয় পণ্য বা সেবা সম্পর্কে ধারণা দেওয়া যায়।


পিন্টারেস্ট মার্কেটিংয়ের বৃহত্তর সুবিধা টি হলো, ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করা।পিন্টারেস্টের পিন থেকে গ্রাহককে সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাওয়া যায।এতে করে গ্রাহক তার প্রয়োজনীয় পণ্যটি সম্পর্কে বিস্তারিত ধারণা পায়। অন্যদিকে ওয়েবসাইটের ভিজিটর সংখ্যা বৃদ্ধি পায়।


পিন্টারেস্ট থেকে কীভাবে আপনার ব্লগে বা সাইটে ট্রাফিক বাড়াবেন? 

আপনার সাইটে ট্রাফিক বাড়াতে আপনার প্রতিদিন কিছু কাজ করতেই হবে। তবেই আপনার সাইটে ট্রাফিক বাড়বে। আপনার প্রতিদিন একবার করে হলেও পিন করতে হবে। আপনি যদি প্রতিদিন দশটি করে পিন করতে পারেন তাহলে খুবই ভালো।


আপনি যখন পিন করবেন তখন আাপনার সাইটের লিংক দিবেন।অন্যথায় আপনার সাইটে ভিজিটর যাবে না। ওয়েবসাইটে ভিজিটর বাড়াতে যখনই পিন করবেন তা ছবি কিংবা ভিডিও যেটাই হোক। এতে যেন সাইটের লিংক সংযুক্ত থাকে, ভালো হেডলাইন থাকে,ডেস্ক্রিপশন ছোট থাকে। এতে ভিজিটর বুঝতে পারবে আপনি কি বলতে চাচ্ছেন এবং আইডিয়া হবে ফলে আপনার লিংকে যাওয়ার আগ্রহ বোধ করবে।


মনে রাখবেন পিন্টারেস্টে ভিজ্যুয়াল কন্টেন্ট বেশি চলে। অর্থাৎ কোন ছবির উপর সুন্দর করে লেখা বা ছবিটি দিয়েই সব বোঝানো যাচ্ছে এমন ধরনের কন্টেন্ট। এছাড়া অন্যদের পিনে লাইক করুন, বোর্ড ফলো করুন।অন্যদের পিনে লাইক করলে সেও আপনার পিন বা বোর্ড ঘুরে দেখবে।


উপসংহার

পরিশেষে বলতে চাই, পিন্টারেস্ট মার্কেটিং শিখে রাখাটা এখন সময়ের দাবী।মার্কেটিং সেক্টরে উন্নতির জন্য পিন্টারেস্ট মার্কেটিং এর ভূমিকা অপরিসীম  আপনি যদি ধৈর্য্য এবং অধ্যবসায়ের মাধ্যমে পিন্টারেস্ট মার্কেটিং শিখে নিতে পারেন তাহলে ধরে নিবেন আপনি ভবিষ্যতের জন্য প্রস্তুত।













Comments

Popular posts from this blog

Facebook Marketing

Instagram Marketing

Facebook Marketing