ডিজিটাল মার্কেটিং
ডিজিটাল মার্কেটিং
বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। ইন্টারনেট ব্যবস্থার উন্নয়নের ফলে সব কিছু ডিজিটাল মাধ্যমে রূপান্তরিত হচ্ছে। ঠিক তেমনি মার্কেটিং ব্যবস্থা ও ডিজিটাল রূপ নিচ্ছে। বর্তমান ব্যবসায় শাখার সবচেয়ে বড় উন্নত শাখাটির নাম হল ডিজিটাল মার্কেটিং
ডিজিটাল ডিভাইস এবং প্রযুক্তি ব্যবহার করে কোন পণ্য, সেবা,ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রচারণা করাই হল ডিজিটাল মার্কেটিং।
ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন?
প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে মার্কেটিং ব্যবস্থার ও ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছ। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে যদি কোন কিছুর প্রচার-প্রচারণা করা হয় তবে তা খুব কম সময়ে,কম অর্থ ব্যয়ের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রসার লাভ করে।
তাই বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং একটি অপরিহার্য অংশ।
ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ কি?
বর্তমান বিশ্বের বাজার ব্যবস্থা যেভাবে ডিজিটাল ইন্ডাস্ট্রিতে রূপ নিচ্ছে। সেদিন আর বেশি দূরে নয়, যখন মানুষ আর দোকানে কিংবা বাজারে গিয়ে পণ্য কেনা বন্ধ করে দিবে। তারা সবকিছু অনলাইনেই কিনে নিবে। কারণ ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে জীবনযাত্রা অনেক কঠিন হয়ে পড়েছে।আর মানুষ সময় নষ্ট করে বাজারে গিয়ে পণ্য যাচাই বাছাই করার থেকে অনলাইনে যেকোন পণ্য সম্পর্কে সার্চ করে ব্যবহারকারীর অভিজ্ঞতা জেনে নিতে পারে। আর পছন্দ হলে সেই পণ্য একটি বিশ্বাসযোগ্য বিক্রেতার কাছ থেকে অনলাইনের মাধ্যমেই কিনে নিতে পারে।
আর এই অনলাইন বাজার ব্যবস্থা সম্পূর্ণভাবে ডিজিটাল মার্কেটিং এর ওপর নির্ভরশীল।
উপসংহার
পরিশেষে বলতে চাই, ডিজিটাল মার্কেটিং শিখে রাখাটা এখন সময়ের দাবী। আপনি যদি ধৈর্য্য এবং অধ্যবসায়ের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং শিখে নিতে পারেন তাহলে ধরে নিবেন আপনি ভবিষ্যতের জন্য প্রস্তুত।
Comments
Post a Comment