ই-মেইল মার্কেটিং
বর্তমান সময়ের ব্যাপক জনপ্রিয় মার্কেটিং এর নাম ই-মেইল মার্কেটিং।
ই-মেইলকে ব্যবহার করে টার্গেটেড কাস্টমারের কাছে পণ্য বা সেবা সম্পর্কিত মেসেজ প্রেরণের মাধ্যেমে সেলস জেনারেট করার প্রক্রিয়াকে বলা হয় ই-মেইল মার্কেটিং।
অনেকেই মনে করে, ই-মেইল মার্কেটিং বলতে শুধুমাত্র মানুষের কাছে স্প্যাম মেসেজ পৌঁছানো। কিন্তু বাস্তবিক অর্থে এটি হচ্ছে কোন প্রতিষ্ঠানের সম্ভাব্য ক্রেতাদেরকে কোন পণ্য বা সেবা সম্পর্কে ধারণা প্রদান করা। আর এটিই মূলত অনলাইন মার্কেটিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
উইকিপিডিয়ার তথ্য মতে,ইন্টারনেটের মাধ্যমে যত বিক্রি হয় তার ২৪ শতাংশই ই-মেইল মার্কেটিংয়ের মাধ্যমে।তাছাড়া ইমেইল মার্কেটিংয়ের মত এই শক্তিশালী টুলসের ব্যবহার জানা অত্যন্ত সহজ এবং স্বল্পমেধা সাপেক্ষ। যে কেউ ঘরে বসেই ইমেইল মার্কেটিংয়ের সব কাজ করতে পারেন।

Important Article
ReplyDeleteGreat post
ReplyDelete